মো: আজিজুল ইসলাম(ইমরান)
সাতক্ষীরা সদরের ইটাগাছায় ইজিবাইক ও মহেন্দ্র গাড়ীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। নিহত মেয়েটির নাম সাবিকুন নাহার (১৯)। সে কালিগজ্ঞ বসন্তপুর গ্রামের সাকাত কাপালি মেয়ে। সোমবার দুপুর ২.৩০ মিনিটে সাতক্ষীরা সদরের ইটাগাছা সংগ্রাম টাওয়ারের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্র জানায় কালিগজ্ঞ থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন যাত্রীবাহী একটি মাহেন্দ্র সদরের ইটাগাছা সংগ্রাম টাওয়ারের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ক্রস করার সময় মাহেন্দ্র গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় মাহেন্দ্রে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সতক্ষীরা সদর হাসপাতালে নীয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিকুন নাহার (১৯) কে মৃত ঘোষণা করে। বাকি আহতরা হল রোকছানা(৩৮),রহিম(৪৮),আওয়াল(৫০)। তাদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্খাজনক। বাকিরা প্রাথমিক চিকিৎসা নীয়ে চলে গেছেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্য মোস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। মহেন্দ্রটি সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাড়ীতে আটক আছে।
